কনার কণ্ঠে আবারও নজরুলসঙ্গীত

0
1477

নজরুল সঙ্গীতের প্রতি দুর্বল হয়ে পড়ছেন কণ্ঠশিল্পী কনা। কিছুদিন আগে ‘প্রিয় যাই যাই বলো না’ শিরোনামের একটি নজরুলসঙ্গীত গেয়েছেন তিনি।

Advertisement

বাপ্পা মজুমদারের সঙ্গীতায়োজনে গানটি কিছুটা শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। সেই ধারাবাহিকতায় আবারো নজরুলসঙ্গীত নিয়ে শ্রোতা-দর্শকের মাঝে হাজির হচ্ছেন কনা।
এবার তিনি ‘পরদেশী মেঘ যাওরে ফিরে, বলিও আমার পরদেশী রে’ শিরোনামের নজরুলসঙ্গীতটি গেয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ।
এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। গানটি শিগগিরই প্রকাশ হবে বলে শিল্পী জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here