শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান

0
902

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাতটার কিছু আগে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছান প্রধানমন্ত্রী।

তার কিছু পরে সেখানে পৌঁছান রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সেই সময় শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। বিউগলের করুণ সুর বাজান।

এসময় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা।

পরবর্তীতে আওয়ামী লীগ প্রধান হিসেবে

দলের নেতাকর্মীদের সাথে নিয়ে

শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here