জেমস এ কে হামীম ঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনলজির আইন বিভাগ জাকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করলো তাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার উত্তরায় সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়টির প্রথম ক্যাম্পাস ক্রিয়েটিভ হাবে এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ কাজী মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন বিভাগের প্রধান, সাবেক জেলা ও দায়রা জজ নুরুল হক।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর শামসুন নাহার, ট্রেজারার ড.হালিম শেখ, স্থপতি হোসনে আরা,
রেজিস্টার প্রফেসর ডঃ ইয়াসমিন আহমেদসহ আইন বিভাগের শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিকেলে সমাপ্ত হয় নবম প্রতিষ্ঠাবার্ষিকী।

