লালমনিরহাট কালীগঞ্জে বিএনপি নেতা গ্রেফতার

0
528
তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জানে আলম বুলুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জানে আলম (৪৮) উপজেলার কাকিনা ইউনিয়নের হররাম গ্রামের বাসিন্দা।
তিনি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ৩ নং ওয়ার্ড সদস্য ও চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছিলেন। তিনি ওই ইউনিয়ন বিএনপি কার্যকরি কমিটির সদস্য। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল চন্দ্র মণ্ডল জানান, লালমনিরহাট সদর থানার একটি মামলায় কাজিরহাট এলাকা থেকে জানে আলম বুলুকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বুলুকে লালমনিরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here