লালমনিরহাটে বিএনপি সভাপতি গ্রেফতার

0
572
তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি ও  ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের  কৃঞ্চকান্ত সিন্ধুরমতি নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন (৫৩) উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের  কৃঞ্চকান্ত সিন্ধুরমতি  গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বি এন পির সভাপতি। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করে লালমনিরহাট সদর থানায় পাঠানো হয়েছে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here