রেজাইল করিম সুমন: ”যুক্তির আলোয় খুজি মানুষের মুক্তি” এই সেøাগানকে সামনে রেখে সম্পূর্ণ হলো লক্ষ্মীপুর হলি গার্লস্ স্কুলের মাধ্যমিক পর্যায়ের স্কুল বিতর্ক প্রতিযোগিতা । গত ১৫ই নভেম্বর চুড়ানÍ রাউন্ড শেষে ১০ম ক শাখার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে মিরাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াছমিন লিকা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মোল্লা, ওয়ান ব্যাংকের লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
গত ৩ই নভেম্বরে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে মোট ১০টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতার স্পিকার হিসেবে ছিলেন বয়েজ শাখার সহকারি প্রধান শিক্ষক জনাব মিরাজ হোসেন, বিচারক ছিলেন মাধ্যমিক শাখার সহকারি প্রধান মোসা. ফাতেমা বেগম ও প্রাথমিক শাখার সহকারি প্রাধান দিলরুবা আক্তার। সহকারি শিক্ষক তাজুল ইসলাম, ফারজানা ইয়াছমিন শিমু রেহানা আক্তার, আবদুস শাফিল, নাসরিন আক্তার, সানজিদা রহিম সহ অনুষ্ঠাানে প্রতিষ্ঠানের ৫ শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ২০১৮ সালে পিইসি পরীক্ষার্থীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয।

