ফের ৯৮৫ কেজি খাট মাদক জব্দ

182
1673

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ৯৮৫ কেজি খাট মাদক জব্দ করা হয়েছে।

Advertisement

 

আজ সকালে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা ফরেন পোস্ট অফিস থেকে এসব মাদক জব্দ করেন। জানা গেছে, ইথিওপিয়া থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৫৩টি সন্দেহজনক কার্টন আসে। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যের উপস্থিতিতে কার্টনগুলো খোলা হয়। এতে ৯৮৫ কেজি ইথিওপিয়ান খাটপাতা পাওয়া যায়। এনএসআই সূত্র জানিয়েছে, জব্দ কার্টনগুলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here