র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

0
589

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার রামরায় গ্রামের মমতাজ উদ্দিন প্রকাশ মন্তু মিয়ার পুত্র। আজ বুধবার সকালে চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, র‌্যাব-১১ সিপিসি কোম্পানী-২ কুমিল্লার একটি দল বুধবার ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের উপর হামলা চালায়। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালালে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন গুরুতর আহত হন। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্যও আহত হয়েছেন জানা গেছে। আহত মাদক ব্যবসায়ী ফারুককে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here