রৌমারীতে ২৪ ঘন্টায় ৩ জনের আত্মহত্যা পানিতে ডুবে ১ জন

0
819

মাজহারুল ইসলাম: রৌমারীতে ২৪ ঘন্টায় ৩ জনের আত্মহত্যা পানিতে ডুবে ১ জনের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার বাগুয়ারচর গ্রামে ছড়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধা ঘড়েই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তিনি ওই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী। সোমবার একই গ্রামের আবুল হাশেম নামের এক যুবক গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

তিনি বেলাল হোসেনের ছেলে। একই দিনে বাঘমারা গ্রামের সেকেন্দার আলী নামের ৮০ বছর বয়সি এক বৃদ্ধ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। অপরদিকে বাঘমারা গ্রামের ২ বছর বয়সি সিফাত নামের এক শিশু খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। শিশু সিফাতের পিতার নাম ফারুক আহমেদ। একই দিনে এত আত্মহত্যা ও মৃত্যুতে গোটা রৌমারীতে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে এমন মৃত্যুর ঘটনা কেউ দেখে নি। আত্মহত্যার মূল কারণ জানা না গেলেও ছড়া বেগমের পেটের ব্যাথা, হাশেম মানসিক রোগি ও বৃদ্ধ সেকেন্দার আলী পারিবারিক অবমূল্যানের কারণে আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে রৌমারী থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here