রূপসায় পুলিশের অভিযান ৬ মাদক বিক্রেতা আটক

0
552

রুপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ মাদক বিক্রেতাকে মাদক সহ অাটক করেছে।  জানা যায়, গত ২৫ মে সকালে রূপসা থানার এস.আই সুজাউদ্দৌলা গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে উক্ত গ্রামের মুছা শেখের পুত্র বিল্লাল শেখ (৩২) এবং ফজর শেখের পুত্র ইমরান শেখ (২১) কে গ্রেফতার করে। এই সময় তাদের নিকট থেকে ১৫ গ্রাম গাজা উদ্ধার করে।

Advertisement

অপরদিকে পূর্ব রূপসা ক্যাম্প ইনচার্জ এস.আই আমিরুল ইসলাম পূর্ব রূপসা এলাকায় অভিযান চালিয়ে দেবীপুর গ্রামের আশরাফ শেখের পুত্র রনি শেখ (২০), সিদ্দিকুর রহমানের পুত্র সাদ্দাদুর রহমান শাহিন (২৫) এবং সামন্তসেনা এলাকার হাবীব শেখের পুত্র কামাল শেখ (৪৮) কে গ্রেফতার করেন। এ সময় তার নিকট থেকে  ১০ গ্রাম গাজা উদ্ধার করেনন। গত ২৪ মে সকালে থানা পুলিশের এস আই টিপু সুলতান ডোমরা গ্রামের নুর মোহাম্মাদ বিশ্বাসের পুত্র আশরাফুল ইসলাম (২৮) কে ১২ গ্রাম গাজা সহ গ্রেফতার করেন। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here