রূপসায় কিশোরীর আত্মহত্যা

0
1358

রেজাউল ইসলাম তুরান, রূপসা প্রতিনিধি : খুলনা রূপসায় পারিবারিক কলহের জের ধরে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায় উক্ত তালিমপুর গ্রামে আলী আজম খাঁ এর মেয়ে সুরাইয়া আক্তার রাত্রী (১৫) মায়ের সাথে অভিমান করে গত ২৯ জানুয়ারী আনুমানিক দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

Advertisement

এ ব্যাপারে নিহতের ভাই আজমল খাঁ বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে যার নম্বর ০২। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here