‘‘দীর্ঘ ১ সপ্তাহ ঢাকায় চিকিৎসা শেষে আগামীকাল বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা জুবাইর চট্টগ্রামে আসছেন”

0
1304

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব বরেণ্য আলেমেদ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে দীর্ঘ ১ সপ্তাহ যাবত চিকিৎসা শেষে আগামীকাল ২৮ জানুয়ারী ২০১৮ইং রোববার চট্টগ্রাম আসছেন।

Advertisement

 

ইউ এস বাংলার অভ্যন্তরীন একটি ফ্লাইট যোগে আগামীকাল সকাল ১০:৩০ঘটিকায় তিনি চট্টগ্রাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন। বিমান বন্দর থেকে তিনি সরাসরি চট্টগ্রাম নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় গিয়ে স্বল্প সময় অবস্থান পুর্বক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগ্রাবাদ হাজীপাড়াস্থ তাঁর নিজ বাসবভনে বিশ্রামে থাকবেন। উল্লেখ্য যে তাঁর অসুস্থতায় আশু রোগমুক্তি কামনা করে যেসব সংগঠন সংস্থা, শুভাকাংখী,ভক্ত-অনুরক্তবৃন্দ খতমে কোরআন,খতমে বোখারী, খতমে শেফা,খাজেগান,মিলাদ ও দোয়া মাহফিল করেছেন, তাঁদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here