রূপসায় কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

0
542

রূপসায় প্রতিনিধিঃ খুলনার রূপসায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক কলেজ শিক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী জানায় উপজেলার নিকলাপুর গ্রামের শাহাজান মল্লিকের কন্যা শাহানাজ পারভীন (১৭) এবারের এইচএসসি পরীক্ষায় রূপসা কলেজ থেকে বাণিজ্য বিভাগে  অংশ গ্রহন করে। কিন্তু গত ১৯ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে সে অকৃতকার্য হয়। তারপর সে মানষিকভাবে ভেঙ্গে পড়ে।

Advertisement

এক পর্যায় রাতের খাবার শেষে সে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। রাত আনুমানিক ১২ টার দিকে শাহানাজের কোন সাড়া শব্দ না পেয়ে তার পরিবারের লোকজন ডাকাডাকি করতে থাকে। এক পর্যায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আড়ার সাথে মেয়েকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তিতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। গতকাল  ময়না তদন্ত শেষে বাদ আসর তাকে নিকলাপুর কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here