রায়পুরে গৃহবধূর শ্লীতাহানি ও মালামাল লুটের ঘটনায় মামলা

0
1274

আবু মুসা মোহন ঃ- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চরপাতা গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের হামলা চালিয়ে গৃহবধূকে পিটিয়ে আহত ও শ্লীতাহানি ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিলায় ম্যাজিষ্ট্রেট আদালতে ক্ষতিগ্রস্ত রহিমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে একই এলাকার খলিলুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্দে জন্য চরপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) খোরশেদ আলমকে নির্দেশ দিয়েছেন।
আদালতের মামলা সূত্র জানায়, উপজেলার চরপাতা গ্রামের জয়নাল আবেদিন পরিবারের জমি ও ফসলাদী দীর্ঘ দিন ধরে জোর জুলুম করে আসছে একই  গ্রামের খলিলুর রহমান। এনিয়ে ইউনিয়ন পরিষদের একাধিকবার অভিযোগ করেছেন।
সবশেষ গত বুধবার (৭জুন) সকালে খলিলুর রহমান সহযোগীদের নিয়ে জয়নাল আবেদিনের পরিবারের বাড়ীতে হামলা চালায়।
এসময় জয়নাল আবেদিনের স্ত্রী রহিমা বেগমকে পিটিয়ে শ্লীতাহানি করা হয়। তার গলা থেকে সোনার চেইন ও বসতঘর থেকে ১ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন সেট তারা লুটে নেয়। এ ঘটনায় রহিমা বেগম বাদী হয়ে খলিলুর রহমানকে  প্রধান আসামী করে , রাহাত, ফেরদৌসি আক্তার খুকি, দেলোয়ার হোসেন ও লাকি আক্তারকে অভিযুক্ত করে মামলা করা হয়।
ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদিন বলেন, খলিল দীর্ঘদিন আমার পরিবারের উপর অবিচার করে আসছে। ঘটনার সময় সে সহযোগীদের নিয়ে এসে আমার পরিবারকে মারধর ও শ্লীতাহানি করে। এসময় ৩ লাখ ৩০ হাজার টাকার মালামালের ক্ষতিসাধান করে। তিনি এখন  আমার পরিবার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপচার চালাচ্ছে।
চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, খলিলের পরিবারটি খারাপ হিসেবে এলাকায় পরিচিত। তাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অসংখ্য অভিযোগ রয়েছে। একাধিকবার সংশোধন হবে বলে মুছলেকা দিয়েছে। একটি মতলববাজ চক্রের ফাঁদে পড়ে তারা আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here