রাজশাহীর বাঘায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

0
632

রাজশাহী ঃ রাজশাহীর বাঘায় ৫৭ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (০৩/০৬/২০১৮) রাতে উপজেলার চকছাতরীর নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত সুলতান হোসেন ও তার স্ত্রী গুলনাহার বেগমের নামে বাঘা থানায় ৭টি মাদকের মামলা আছে। তারা দীর্ঘদিন থেকে বাঘা উপজেলার চকছাতারী গ্রামে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

Advertisement

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, গোপন সংবাদের ভিক্তিতে রোববার রাতে তাদের স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। সোমবার সকালে তাদের নামে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here