বাঘায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ, অতঃপর মামলা

0
548

বাঘা রাজশাহী প্রতিনিধি‍ঃ বাঘায় ৫ বছরের এক শিশু কণ্যাকে যৌন হয়রানির অভিযোগে রাজু আহম্মেদ নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে শিশুর অভিভাবকরা। পরে ওই যুবক রাজুর বিরুদ্ধে নারি ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে শিশুর পিতা আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (০৫-০৬-১৮) এ মামলায় রাজুকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আগের দিন সোমবার রাতে উপজেলার বেড়েরবাড়ি রিফুজি পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইফতারের আগ মূহুর্তে গ্রামের আজমত উল¬াহ’র অনার্স পড়–য়া ছেলে রাজু আহাম্মেদ (২১) প্রতিবেশীর ৫ বছরের শিশু কন্যাকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে জনৈক শামসুল হুদার পুকুর পাড়ে নিয়ে গিয়ে যৌন হযরানির চেষ্টা করে। ওই শিশু চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধার করে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

Advertisement

অভিযুক্ত যুবক রাজুর মা রাশিদা জানান, ঝাল মুড়ি নিয়ে পুকুর পাড়ে যাওয়ার সময় পাশের বাড়ির ওই শিশু কণ্যা তার ছেলের পেছনে পেছনে যায়। সেখানে জ¦ালাতন করার কারণে তাকে কোলে নিয়ে আদর করছিল। এবিষয়টি ভুল বুঝে রাজুকে ধরে নিয়ে গিয়ে মানিক নামের একজনসহ অনেকে এলোপাথাড়ি মারধর করে।
অফিসার ইনচার্জ রেজাউল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্তসহ মেডিকেল রিপোর্ট মোতাবেক প্রকৃত ঘটনার সত্যতা জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here