রাজধানীর মহাখালী আমতলী ভ্যাট সার্কেল সুপার মজুমদারের দম্ভোক্তি আমি কেমন মানুষ তা রেলমন্ত্রী জানেন

0
850

স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর মহাখালী আমতলী কাষ্টমস ভ্যাট সার্কেলটি বর্তমানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে ভরে গেছে। জানা গেছে, কাষ্টমস ভ্যাট সার্কেল এর সুপার মজুমদার কর প্রদানকারীদের বিভিন্নভাবে হয়রানী করে থাকেন। আর এ হয়রানী করে থাকেন অফিস সহকারী সেলিমের মাধ্যমে। এছাড়াও টিআইএন সার্টিফিকেট নেওয়ার সময়ও অফিস সহকারী সেলিমের কাছে নাকানী-চুবানী খেতে হয় কর প্রদানকারীদের। শুরু হয় দরকষাকষি, যদি অফিস কর্র্তৃপক্ষের চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করতে পারে। তাহলে সেই করদাতাকে অযথা হয়রানী হতে হয় না। কিন্তু কোনো করদাতা তাদের চাহিদা অনুযায়ী যদি অর্থ প্রদান করতে না পারে, তবে তাকে দিনের পর দিন ঘুরতে হয়। জানা গেছে, উক্ত সুপার মহাখালী আমতলী কাষ্টমস ভ্যাট সার্কেল এ যোগদানের পর থেকে শুরু হয়েছে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা। এখানে ঘুষ না দিলে কোনো কাজ যথা সময়ে হয় না বলেও সূত্রটি জানায়। এ ব্যাপারে সম্প্রতি ভ্যাট সার্কেল সুপার মজুমদার এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি কোনো দুর্নীতি ও অনিয়ম করিনি না। আমি কেমন মানুষ তা রেলমন্ত্রী মুজিবুল হক ভালো করেই জানেন, উনার কাছে জিজ্ঞাসা করেন, সবই জানতে পারবেন। কারণ আমার বাড়ি রেলমন্ত্রীর এলাকায়। আমার বিরুদ্ধে অনেকে মামলা করেছে। কিন্তু আজও কেউ প্রমাণ করতে পারেননি আমি দুর্নীতি ও অপরাধ করেছি। ওই সময় তিনি তার কয়েকটি ফাইল দেখিয়ে বলেন, এখানে অনেক মামলার ফাইল আছে। যা সবই আমার পক্ষে রায় দিয়েছে আদালত। এছাড়াও কথাবার্তার এক পর্যায়ে সুপার আরো বলেন, এখানে অনেক পত্রিকার অনেক বড়-বড় সাংবাদিক আসেন। আমি তাদেরকে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিয়ে থাকি। আপনি যদি এরকম সুবিধার জন্য এসে থাকেন, তাহলে যোগাযোগ করবেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here