রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা ও গাড়ী চালক আহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 20856

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (20856, 'post_views_count', '0')

0

রাঙ্গামাটি প্রতিনিধি‍ঃ
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা ও গাড়ী চালক আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, শক্তিমান চাকমা তার সরকারি বাসভবন থেকে মোটরবাইকে করে উপজেলা পরিষদের অফিসে যাচ্ছিলেন। ওই সময় আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই শক্তিমানের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক মোটরবাইক চালক রূপায়ন চাকমাও গুলিতে আহত হয়েছেন। কে বা কারা কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি। শক্তিমান চাকমা ছিলেন জনসংহতি সমিতি সংস্কারবাদী (এমএন লারমা) দলের কেন্দ্রীয় নেতা।

Advertisement

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এদিকে বিকাল ৫ টায় তার পুর্বের পেশাস্থল রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতির লাশ নিয়ে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যডভোকেট রফিকুল ইসলাম তার সৎকার জন্য ৩০ হাজার টাকা দিয়ে দায়মুক্ত করেন

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here