রূপসায় পুলিশের বিশেষ অভিযান আটক ৬

0
598

রুপসা প্রতিনিধিঃ-খুলনার রূপসায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। তাদেরকে বিভিন্ন মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায় বুধবার (২ এপ্রিল) রাতে উপজেলার ইলাইপুর মাছ কোম্পানির সামনে থেকে সেনের বাজার বাস ষ্ট্যান্ড এলাকায় নাশকতা মামলার আসামি শাফায়াত হোসেন (৩৫) কে আটক করে। আটককৃত শাফায়াত হোসেন রহিমনগর গ্রামের মৃত রজব আলী মল্লিকের পুত্র। যার মামলা নং-১০, তাং ১১/১০/১৭ ইং। ধারা-১৯৭৪ সনের বিশেষ মতা আইনের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্যদি আইনের ৪,৫,৬।

Advertisement

এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। অপরদিকে একই রাতে উপজেলার সেনের বাজার এলাকা থেকে বি এন পি ও তার অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মিকে পুলিশ আটক করেছে। তারা হলেন মিলকি দেয়াড়া গ্রামের আ. জব্বার মোল্লার পুত্র আ. আজিজ (৪৯), রাজাপুর গ্রামের মৃত আ. করিমের পুত্র শেখ আ. রহমান (৪৮), একই গ্রামের মৃত তাহের সরদারের পুত্র জাহাঙ্গির আলম (৫৩) ও আইচগাতী গ্রামের মৃত শেখ মোকাম বারির পুত্র মোস্তফা উল বারি লাবলু (৬৪) কে আটক করে। তাদেরকে চুরি মামলায় আটক দেখানো হয়েছে। আটককৃত ৬ জনকে গতকাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here