রশীদ হায়দারের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) শোক

0
521

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক রশীদ হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

Advertisement

আজ ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “বাংলা একেডেমি পুরস্কার এবং একুশে পদক জয়ী এই মহান সাহিত্যিকের অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গল্প-উপন্যাস-নাটক-অনুবাদ-নিবন্ধ-স্মৃতিকথা ও সম্পাদনা মিলিয়ে ৭০টির বেশি বই রচনাকারী এই লেখকের বাংলা সাহিত্যে অবদান অনস্বীকার্য।”

ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র পক্ষ থেকে রশীদ হায়দারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here