সাংবাদিক ইলিয়াস হত্যার বিচারের দাবিতে সোনারগাঁওয়ে মহাসড়কে মানববন্ধন

0
514

মো: মোক্তার হোসেন: নারায়ণগঞ্জের বন্দরের সাংবাদিক ইলিয়াস হোসেন হত্যার সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন করেছে শত শত সংবাদকর্মীরা।
১৪ই অক্টোবর বুধবার সকাল ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন করে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব,সোনারগাঁও থানা প্রেসক্লাব ও সোনারগাঁও সাংবাদিক পরিষদ ও প্রেস ইউনিটি সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সংবাদকর্মীরা।

Advertisement


এসময় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ভোরের কাগজ ও মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুস ছাত্তার প্রধান বলেন,সাংবাদিকরা কারও কাছে জিম্মি হয়ে সংবাদ প্রকাশ করবে না। নারায়ণগঞ্জের বন্দরের সাংবাদিক ইলিয়াস হোসেন হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শান্তি কার্যকর করতে হবে। সারা দেশে যারা সাংবাদিক নির্যাতনকারী তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।


দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান মনির বলেন,সাংবাদিক সাগর রুনি সহ সারাদেশে যতো সাংবাদিক হত্যাসহ নির্যাতন হয়েছে এ পর্যন্ত একটি হত্যারও বিচার হয়নি। অনতিবিলম্বে সকল সাংবাদিক হত্যাকরীদের শাস্তি কার্যকর করতে হবে।
এসময় দ্রুত সাংবাদিক ইলিয়াস হোসেন হত্যাকারীদের মৃত্যুদন্ড কার্যকরের জোর দাবী জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here