রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

0
584

গত রোববার (২৯ জুলাই) সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisement

আইনমন্ত্রী বলেন, শুধু এটুকু বলতে চাই ১৯৯১ সালে এরকম একটি সড়ক দুর্ঘটনায় আমি আমার স্ত্রীকে হারিয়েছি। তাই একটা সড়ক দুর্ঘটনায় বা রেল দুর্ঘটনায় কেউ যদি নিহত হয় তার পরিবারের কি অবস্থা সেটা সমন্ধে আমার সম্যক অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি। আমি অত্যন্ত ব্যথিত এবং এ রকম ঘটনা যাতে আর না ঘটে সেটা সমন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যা যা উদ্যোগ গ্রহণ করা দরকার সেটা করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here