যুক্তফ্রন্ট নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ

0
437

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সৈয়দ ইব্রাহীমের বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছ আজ বুধবার। আত্মপ্রকাশের দিনে বর্তমান সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের ইচ্ছা পোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’। সৈয়দ ইবরাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং নবগঠিত যুক্তফ্রন্টের সভাপতি হয়েছেন তিনি।

Advertisement

আজ ২২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এ জোটের আত্ম প্রকাশ হয়।নবগঠিত যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ ইবরাহিম বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে।

তিনি আরো বলেন, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানো হতে পারে। নির্বাচনের ভোট গ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে বলে জানান সৈয়দ ইবরাহিম।

নতুন গঠিত জোটে কল্যাণ পার্টির সঙ্গে যুক্ত হয়েছে জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here