বিএনপির মহা সচিবের জামিন নামমন্জুর

0
394

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের  ভারপ্রাপ্ত বিচারক  ফয়সাল আতিক বিন কাদের।

Advertisement

আজ ২২ নভেম্বর বুধবার গনমা‌ধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী গোলাম মোস্তফা খান।

এদিকে বেলা দুইটার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা জামিনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করে দেন।

গত  ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এই জামিন আবেদন করেছিলেন। 

কাকরাইলে প্রধান বিচারপতির  বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে।আটকের পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন সেদিন আদালতকে জানান, বিএনপির মহাসচিব অসুস্থ। তাকে রাজনৈতিকভাবে হয়রানির জন্য এই মামলায় জড়ানো হয়েছে।অপরদিকে  মির্জা ফখরুলের জামিনের বিরোধিতা করে পিপি আবদুল্লাহ আবু আদালতে বলেছিলেন, সমাবেশের নামে তাণ্ডবলীলা চালিয়েছে বিএনপি-জামায়াত।

উল্লেখ্য, ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ২০ নভেম্বর মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানির কথা ছিল। সেদিন পিপি অসুস্থ থাকায় শুনানি করা হয়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here