মোহাম্মদপুরের ইসমাইলের নিখোঁজ রহস্যময় !!

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 68545

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (68545, 'post_views_count', '0')

0

ইসমাইল, বয়স: ২০, রাজধানী মোহাম্মদপুরস্থ ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউনের বাসা থেকে গত দেড় বৎসর পূর্বে রহস্যজনকভাবে সে নিখোঁজ হয়ে যায়। তাকে বহু খোঁজাখুঁজি করে না পেয়ে ইসমাইলের পিতা রফিজুল ভান্ডারী গত ০৩/ ০৬/২০২২ইং তারিখে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করে, যার ডায়েরী নম্বর: ২০৫। ইসমাইলের বাবা রফিজুল ভান্ডারী হৃদরোগে আক্রান্ত। তিনি ছেলেকে না পেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। ইসমাইলের মায়ের সাথে এই প্রতিবেদকের কথা চলাকালীন সময়ে তিনি হাউমাউ করে কেঁদে উঠেন এবং ইসমাইলকে তার বুকে ফিরিয়ে দেবার জন্য আকুল মিনতি জানান। ইসমাইলের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে জানা গেছে যে, ইসমাইল নিখোঁজ হবার পূর্বে তার সাথে একটি হাউজিং কোম্পানীর সন্ত্রাসী বাহিনীর ঝগড়া হয়েছিল।

Advertisement

তাদের ধারণা হয়তোবা ঐ সন্ত্রাসী বাহিনীরা তার ভাই নিখোঁজ হওয়ার সাথে জড়িত আছে। তবে ইসমাইলের বাবা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষভাবে অনুরোধ রেখেছেন তারা যেন তার সন্তানকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। মোবাইল নং: ০১৭১৪-৪৪৬৮৯০।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here