আমার সন্তানসহ আপনাদের সহযোগীতায় বাঁচতে চাই

0
681

মানুষ-মানুষের জন্য, জীবন-জীবনের জন্য। ভুপেন হাজারিকার বাস্তববাদী এই গানের কথাগুলোই যেন মিলে যাচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ১২ নং রঙ্গশ্রী গ্রামের গোপাল চন্দ্র শীলের জীবনে। তিনি লিবার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। কিন্তু অর্থের অভাবে দরিদ্র পিতা কার্তিক চন্দ্র শীল তার ছেলে গোপাল চন্দ্র শীলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে এক হতদরিদ্র পিতার আকুল আকুতি মানবিক দৃষ্টিকোন হতে দয়াবশত তার ছেলের প্রতি যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Advertisement

পাঠকদের উদ্দেশ্যে এই প্রতিবেদকের বক্তব্য আসুন আমরা সবাই মিলে ভুপেন হাজারিকার সেই গানের কথাগুলো বাস্তবে রূপ দেই।

সাহায্য পাঠাতে কার্তিক চন্দ্র শীলের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নম্বর: ০১৭৫০-৬০২৯২৯ (বিকাশ)।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here