মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

0
512

লাকসামে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক হোন্ডারোহী ঘটনাস্থলেই নিহত ও অপর একজন আহত হয়েছে। নিহত হোন্ডারোহী হলেন পৌর এলাকার পেয়ারাপুর মধ্যম পাড়ার বিল্লাল হোসেনের ছেলে শাহ আলম (২৭)।

Advertisement

মঙ্গলবার দুপুরে শহরের রাজঘাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহআলমের মামা আবদুল খালেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায়। ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে ওই লাশ দুপুরে লাকসাম জংশন এলাকায় এসে পৌছালে শাহআলম তার বন্ধু আবদুর রাজ্জাককে সাথে নিয়ে অ্যাম্বুলেন্স রিসিভ করে আনতে জংশন অভিমুখে রওনা হন। পথিমধ্যে রাজঘাট পশ্চিম বাজারে অপর একটি হোন্ডাকে ওভারটেক করা কালে সামনে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহআলম নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আবদুর রাজ্জাককে লাকসাম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here