সুপ্রিমকোর্ট বার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান

0
530

ডিজিটাল নিরাপত্তা আইনের নিবর্তনমূলক ধারাগুলো চ্যালেঞ্জ করে সম্পাদক পরিষদ হাইকোর্টে এলে তাদেরকে বিনা ফি’তে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Advertisement

আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, ‘সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারাগুলোসহ দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এই আইনের নিবর্তনমূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি। আইনটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জয়নুল আবেদীন বলেন, এই আইন দ্বারা শুধু সাংবাদিক সমাজই নয়, আইনজীবী সহ অন্যান্য শ্রেণীপেশা এবং সাধারণ মানুষসহ প্রায় সকলেই এই আইনের ব্যাপারে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই আমরা দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার লক্ষ্যে এই আইনের নিবর্তন মূলক ধারা অনতিবিলম্বে বাতিলের জোর দাবী করছি। সম্পাদক পরিষদের ৭টি দাবির সঙ্গে একাত্ততা ঘোষণা করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, বর্তমানে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন পূর্বের ৫৭ ধারার চেয়েও উদ্বেগজনক। বর্তমান আইনে আইন-শৃংখলা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে অপরিসীম। হরণ করা হয়েছে সংবিধান প্রদত্ত অনুচ্ছেদ ৩৯(১) এবং ৩৯(২) এর সকল অধিকার। তাই আমরা সম্পাদক পরিষদ কর্তৃক প্রদত্ত ৭ দফা দাবীগুলোর প্রতি সমর্থন করছি। তিনি বলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি অতীতে দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও বিচার ব্যবস্থা সমুন্নত রাখায় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে। অতি সম্প্রতি বিভিন্ন মহলের ব্যাপক আপত্তি ও মতামত উপেক্ষা করে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এই আইন নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্ট হয়েছে। দিন দিন সকল মহলের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি বাস্তব হুমকি বলেও মনে করেন তিনি। সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, গোলাম রহমান ভূঁইয়া,কোষাধ্যক্ষ নাসরিন আক্তার,সিনিয়র সহ সম্পাদক কাজী মো.জয়নুল আবেদীন, সদস্য মাহফুজ বিন ইউসুফ,ব্যারিস্টার শফিউল আলম মাহবুব,আহসান উল্লাহ,মেহেদী হাসান, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান সহ বিএনপি সমর্থিত আইনজীবীরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here