মিয়ানমারে নৃশংস বর্বরতার প্রতিবাদে সাপ্তাহিক পত্রিকা পরিষদ সহ সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস বর্বরতা প্রতিহত করতে জাতিসংঘের হস্তক্ষেপ ও বিশ্ব মানবতা সোচ্চারের আহবান

0
1010

বিশ্ব মানবতা লঙ্ঘন করে জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস বর্বরতা খুন, ধর্ষন,অগ্নিসংযোগ করে দেশটির সরকার ও সরকারের বর্বর বাহিনীর তান্ডব বিশ্ব বিবেককে মর্মাহত করেছে। মানব সভ্যতাকে হত্যা করে সেদেশের সরকার এক কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করেছে। এরই প্রতিবাদে সাপ্তাহিক পত্রিকা পরিষদের উদ্যোগে আজ সকাল ১০:০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মোরশেদ বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের যখন নির্বিচারে খুন, ধর্ষন ও পুড়িয়ে হত্যা করছে, বর্বরতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী বিশ্ব মানবতা ভূলুন্ঠিত করে নারকীয় ইতিহাস সৃষ্টি করছে। পাশ্ববর্তী দেশের সাংবাদিক হিসেবে আমরা এই নৃশংস বর্বরতা দেখে চুপ করে বসে থাকতে পারিনা। আমরা ধিক্কার জানাই সেদেশের সরকার, বর্বর জান্তা ও সন্ত্রাসীদের। জাতিসংঘের হস্তক্ষেপে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বিচারের আওতায় আনতে হবে। অনতিবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। ইতোমধ্যেই আমাদের দেশের গণতান্ত্রিক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। এবং কুটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে জাতিসংঘ, ওআইসি, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, বিশ্ব মিডিয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে সোচ্চার ও দ্রুত কার্যকর প্রদক্ষেপের আহবান জানান।
মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহনুবতি দেখানোর কারনে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। মায়ানমারের মুসলিম রোহিঙ্গাদের আর এক জন মানুষকেও জেন অন্যায়ভাবে হত্যা করা  না হয় এবং মুসলিমদেরকে রক্ষায় মায়ানমার সরকারের সাথে আলাপ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা  অনতিবিলম্বে দ্রুত কার্যকর প্রদক্ষেপ নিবেন এটাই আমাদের প্রত্যাশা।
সাপ্তাহিক পত্রিকা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মোতালিব হোসেন বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেদের উপর নৃশংস বর্বরতা এক কলঙ্কময় ইতিহাস। বিশ্ব মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি অনতিবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ ও সুচির শান্তি পুরস্কার প্রত্যাহারের দাবী জানান।
সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলার সূর্যোদয় পত্রিকার সম্পাদক এম এ মোতালিব হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ সেলিম রেজাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তাঁরা সাপ্তাহিক পত্রিকা পরিষদ আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। বিএলডিপির চেয়ারম্যান ও সবেক ধর্মমন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, সাপ্তাহিক সামাল পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম আব্বসী, সাপ্তাহিক খোলা কাগজের সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সাপ্তাহিক অভাব পৃথীর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সম্রাট, রক্তিম সূর্য পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলাদেশ পরিক্রমার সম্পাদক বদরুল আলম, সংবাদ দিগন্তের সম্পাদক এবিএম মরিরুজ্জামান, সাপ্তাহিক প্রাচ্যবানীর সম্পাদক জাহাংগীর আলম, ঢাকা উত্তর ক্রাইম রিপোর্টাস সোসাইটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি জাহাংগীর চৌধুরী, বাংলাদেশ পাবলিশার্স এন্ড এডিটরস কাউনসিল এর চেয়ারম্যান ইসমাইল হোসেন, দেশ শ্রমিক নাগরিক পার্টির (ডিএনপি) চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, আরজেএফ এর চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দলোনের চেয়ারম্যান আশরাফ আলি হাওলাদার, মুন্সগঞ্জ দর্পণ পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল আজিজ মাহফুজ, বাণিজ্য বিচিত্রার সম্পাদক মুফতি মাওলানা মোঃ শহিদুল্লাহ পাটাওয়ারী, ম্যচেজ পত্রিকার বিশেষ প্রতিনিধি রোকাইয়া নাজরিন, নতুন অর্থনিতির সম্পাদক মোঃ নাসির উদ্দিন, এশিয়া বার্তার সম্পাদক নজরুল ইসলাম, ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারনে সুলতান বাহার, বাংলাদেশ আওয়মী কর্ম জীবিলীগের নির্বাহী সভাপতি রেজাউল করিম খোকন, দিপেপার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ঢাকা পূর্বানচল সাংবাদিক ইউনিটির সভাপতি, আরজেএফ এর চেয়ারম্যান ও অপরাধ বিচিত্রার বিশেষ প্রতিবেদক মোঃ নজির আহাম্মদ, ডেমরা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, লক্ষীপুর জেলা সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি আবুল কালাম. নরসিংদি জেলা কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আইনুল হক, সাবেক ছাত্রনেতা পেয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু মতলব উত্তর প্রেসক্লাবের প্রচারও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও অপরাধ বিচিত্রর স্টাফ রিপোর্টার মোঃ তুহিন ফয়েজ, অপরাধ বিচিত্রার স্টাফ রিপোর্টার নাজনিনও শিল্পি, নবজাগরণ পত্রিকার সম্পাদক মোঃ আবু তাহের পাটোয়ারী প্রমুখ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here