সাংবাদিকদের অধিকার, গনতন্ত্র, মানবাধিকার, শিক্ষা, অভিঞ্জতা বিনীময়, সার্বিক ঊন্নয়নে একসাথে কাজ করার আহবান- নেপাল-বাংলাদেশ প্রেসকাউন্সিল, সাপ্তাহিক পত্রিকা পরিষদ ও গণমাধ্যমের মতবিনীময়

0
1012

* গনমাধ্যমের সংবাদ কর্মিদের দু দেশে অবাধ বিচরন করতে ভিষা প্রাপ্তিতে সহজীকরন।
* গনমাধ্যমের সংবাদ কর্মিদের অভিজ্ঞত বিনীময়, মানবাধিকার সুরক্ষা, শিক্ষা উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, জঙ্গি প্রতিরোধ, জলবায়ু মোকাবেলা, মানবিকতার বিকাশে, সার্বিক উন্নয়নে কাজ করা েেপ্রস কাউন্সিলগুলোর ঐক্যবদ্ধ লক্ষ ।
৬ ডিসেম্বর ২০১৬ তারিখে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আমন্ত্রনে নেপাল প্রেস কাউন্সিলের পরিচালনা পরিষদ এর একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেন।  বাংলাদেশে সফরের সময় সাংবাদিকদের কল্যাণে একটি দ্ধিপক্ষিয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের পরিচালনা বোর্ডের সদস্য একটি ইংরেজি দৈনিক পত্রিকার  সম্পাদক রিয়াজ ঊদ্দিন আহমেদ। নেপালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কিশোর শ্রেষ্ঠা। ৭ ডিসেম্বর দুপুর ১ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর হলরুমে জনাকীর্ন পরিবেশে উক্ত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে সকাল ৯.৩০ঘটিকার সময় সাপ্তাহিক পত্রিকা পরিষদ এর পক্ষে সাপ্তাহিক পত্রিকা পরিষদ এর মহাসচিব এস এম মোরশেদ এর নেতৃত্বে কয়েকটি সাংবাদিক সংগঠনের সাথে নেপাল থেকে আগত নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বরনা বাহাদুর কারকি ও আগত অতিথি এবং

Advertisement

mg-43বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ ও সচিব শ্যামল চন্দ্র কর্মকার এর সাথে ত্রিপক্ষিয় মত বিনীময় সভা অনুষ্ঠিত হয়  বাংলাদেশ প্রেস কাউন্সিল হল রুমে। উক্ত সভায় সাংবাদিক সংগঠনগুলো নেপাল থেকে আগত প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বরনা বাহাদুর কারকি, নেপাল প্রেস কাউন্সিল সদস্য কিশোর শ্রেষ্টা সহ আগত ৫ সদস্য দলের অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা বরন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের গনমাধ্যমের পক্ষে বক্তব্য রাখেন সাপ্তাহিক পত্রিকা পরিষদের মহাসচিব এস এম মোরশেদ। বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধিন হয়েছে এবং এ জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে এ বিজয়ের মাসেই জাতির ত্রিশ লক্ষ শহিদের আত্বত্যগের বিনীময়ে স্বাধীনতার বিজয় অর্জন করেছে। এ বিজয়ের মাসে সার্কভুক্ত ভ্রাতৃপ্রতিম সাংবাদিকদের প্রতিষ্ঠান নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বরনা বাহাদুর কারকির নেতৃতেত্ব সাংবাদিকদের কল্যানার্থে এ আগমন সত্যিই উৎসাহব্যঞ্জক ও উদ্দিপনা মুলক। সার্কভুক্ত দেশগুলোর  প্রেস কাউন্সিলগুলোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এটি জাতির ইতিহাসে বাংলাদেশের এই নেতৃত্ব সত্যিই আমাদের জন্য আনন্দের ও গৌরবের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে মধ্যম আয়ের দেশে উপনিত হওয়া সার্কভুক্ত দেশগুলোর জন্য বিশ্বের বুকে একটি দৃষ্টান্ত। এ ছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং বঙ্গবন্ধু সেটেলাইট স্থাপন করে বিশ্বের বুকে উন্নয়নের যে রোল মডেল সৃষ্টি করেছেন সেটি সার্কভুক্ত দেশগুলোর জন্য একটি মাইলফলক।
নেপাল প্রেস কাউন্সিল এর সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর যে চুক্তি হয়েছে এর ফলে উভয় দেশের সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, বন্ধুত্ব স্থাপন, তথ্য আদান প্রদান অভিঞ্জতা বিনীময় এবং দুদেশের সাংবাদিকগন অবাধ ভ্রমনের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের অপুর্ব সুযোগের ধার  উন্মোচন হলো। এ ছাড়াও বন্ধুপ্রতিম দুদেশের মধ্যে মানবাধিকার, গনতন্ত্রের চর্চা, উন্নয়ন জোরদারে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এভাবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে বিশ্বের বুকে সার্ক একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর এই শক্তিশালী সংগঠনের কল্যাণে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজউদ্দিন আহমেদ।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ এবং নেপাল এর পক্ষে নেতৃত্ব দেন নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বরনা বাহাদুর কারকি। দুদেশের চেয়ারম্যান মতবিনীময় বক্তব্যে রাখেন এবং ঐক্যমত পোষন করেন। এ সময়ে সাপ্তাহিক পত্রিকা পরিষদ এর পক্ষে সাংবাদিকদের কল্যাণে নেতৃত্ব দেন মহাসচিব এস এম মোরশেদ। এ সময়ে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুবুল আলম আব্বাসি, বদরুল আলম, সেলিম রেজা, মোশারেফ হোসেন, ক্রাইম রিপোটার্স সোসাইটি ঢাকা উত্তরের সভাপতি জসিম উদ্দিন হায়দার, আরজেএফ এর সভাপতি এস এম জহিরুল ইসলাম. ঢাকা পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি নজির আহমেদ, ডেমরা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সহ অনেক সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৮ডিসেম্বর তোপখানাস্থ থ্রিষ্টার হোটেল এশিয়ায় বাংলাদেশের গনমাধ্যমের পক্ষ থেকে সাপ্তাহিক পত্রিকা পরিষদের সৌজন্যে নেপাল প্রেস কাউন্সিলের আগত অতিথিদের জন্য মধ্যান্থ ভোেেজর আয়োজন করা হয়। প্রতিনিধি দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রতিনিধিদল আইন কমিশন, জাতীয় সংসদ ভবন, তথ্যমন্ত্রনালয়, চট্টগ্রামের বন্দর সহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান পরিদর্শন করেন।
১০ই ডিসেম্বর সকাল ৯ঘটিকায় বাংলাদেশের গনমাধ্যম এর পক্ষে সাপ্তাহিক পত্রিকা পরিষদের সৌজন্যে শুভেচ্ছা বিনীময় করেন এবং ভবিষ্যতে দুদেশের সাংবাদিকদের মধ্যে সুম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। নেপাল প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বাংলাদেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং দুদেশের কল্যাণে একযোগে কাজ করার ইচছা পোষণ করেন এবং বাংলাদেশের সাংবাদিকদের নেপাল সফরের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ ত্যাগ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here