মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

0
908

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলে জুয়েলের হাতে মা খুন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আজিজুল হকের মাদক সেবী ছেলে জুয়েল (২৮) তার মা বানেরা খাতুনের কাছে মাদক সেবনের টাকা চাই। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা মাটি কাটা কোদাল দিয়ে তার মা বানেরা খাতুন (৪৫) কে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। খবর পেয়ে স্থানীয় পিপুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ছেলে জুয়েলকে আটক করেছে। এবিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে এবং ছেলেকে আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here