আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

0
720

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার শুরু হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আনিসুল ইসলাম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা করে সকলকে এ বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জনের নির্দেশ দেন। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যের লেনদেনগুলো ব্যাংকের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এখানে বিন্দুমাত্র ভুলের সুযোগ নেই। ব্যবস্থাপনা পরিচালক কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেয়ার উপদেশ প্রদান করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here