মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭ইং তারিখ বিকেল ৩টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের জহিরউদ্দিন পাড়ায় ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ী মাসুম মিয়া (২৫) এর নিজ দখলীয় বাড়িতে একটি বিশেষ অভিযান চালিয়ে তার ঘর থেকে ৪শ’ পিস এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত মাসুমের ভাই হানিফ (৩৮) এর ঘর থেকে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ হাতেনাতে আসামী মাসুমকে আটক করেন, তবে ঘটনাস্থলে উপস্থিত না থাকার কারণে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ আসামী হানিফকে আটক করতে পারেননি। উল্লেখিত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ১৯ (১) এর ৯(খ) ও ২৫ ধারায় আশুগঞ্জ থানায় হানিফ ও মাসুমকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন যাহার নম্বর ১০ তারিখ ১১-০৭-২০১৭ইং।
নাজমুন নাহার (অপরূপা)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আশুগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম আটক
Advertisement
Advertisement
