মাগরিব নামাযের কিরাআত

0
498

হযরত উম্মুল ফাদ্ল (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: হুযূর (সা:) তাঁর শেষ রোগ-শয্যায় ছিলেন। একদিন অসুস্থতার কারণে মাথায় পট্টি বেঁধে আমাদের কাছে বেরিয়ে আসলেন এবং মাগরিবের নামায আদায় করলেন। এতে তিনি সূরা আল-মুরসালাত তিলাওয়াত করেছিলেন। এরপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি আর কোন নামায পড়াতে পারেন নি। উক্ত বিষয়ে জুবাইর ইবনে মুতইম, ইবনে উমার, আবূ আইয়ূব ও যাওয়দ ইবনে ছাবিত (রা:) থেকেও হাদিস বর্ণিত রয়েছে।

Advertisement

ইমাম তিরমিযী (র:) বলেন: উম্মুল ফাদ্ল (রা:) বর্ণিত হাদিসটি হাসান-সহীহ।

মহানবী (সা:) থেকে বর্ণিত আছে যে, তিনি মাগরিবের দুই রাকাআতে সূরা আল-আ’রাফ তিলাওয়াত করেছেন। আরো বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাতে সূরা “তূর” তিলাওয়াত করেছেন।

(তিরমিযী শরীফ- হাদিস নং-৩০৮)

আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী আমল করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here