মহান বিজয় দিবসে চারিগ্রাম মিতালী সংঘে দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক‍্যাম্প  

0
204

Advertisement

মোস্তফা কামাল মজুমদারঃ শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভার চারিগ্রাম মিতালী সংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ৪০ জনের একটি মেডিকেল টিম অসহায় গরীব ও সাধারণ রোগীদেরকে সম্পূর্ণ ফ্রি প্রেসক্রাইব করেন।

এছাড়াও সম্পূর্ণ ফ্রি ডায়াবেটিক টেস্ট, রক্তের গ্রুপ টেস্ট সহ স্বেচ্ছায় রক্তদানের ব্যপারে মটিভেশনাল কার্যক্রম পরিচালনা করা হয়। দিনব্যপী এ অনুষ্ঠানে প্রায় ১১৫০ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়।

অনুষ্ঠানটি পরিদর্শন করেছেন পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। এতে তিনি সন্তুষ প্রকাশ করেন এবং মিতালী সংঘের সকল সদস্যকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি শফিউল আলম সোহাগও সন্তুষ্ট হয়ে সংঘের সকল কার্যক্রমে সার্বিক সহযোগীতার আশ্বাস জানান।

অনুষ্ঠানে মেডিকেল সহযোগীতায় ছিলো ল্যাব ওয়ান হসপিটাল এবং মিডিয়া পার্টনার ছিলো আশুলিয়া প্রেস ক্লাব এবং বিজয় Tv এর আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক সোহেল  হোসেন ও দৈনিক লালমাই এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।

মিতালী সংঘের সভাপতি শেখ মুহাম্মদ নজরুল ইসলাম এ কাজে যারা অংশ গ্রহন করেছে, সহযোগী করেছে, উৎসাহ দিয়েছে সকলকে কৃতজ্ঞতা পূর্ণ ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here