কুড়িগ্রাম-রংপুর রেলপথে রেললাইনের নাট চুরি

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76776

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76776, 'post_views_count', '0')

0

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম-রংপুর রেলপথে রাজারহাট ঠাঁটমারী বদ্ধভূমি এলাকার রেল সেতুর লাইনের কিছুসংখ্যক হুক বোল্ট (নাট) চুরি করে নিয়েছে দূর্বৃত্তরা।

Advertisement

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও রেলসুত্রে জানা যায়, কুড়িগ্রাম রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভুমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের কাজ শুরু করে।

এঘটনায় কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মোঃ শামসুজ্জোহা বলেন,
হারিয়ে যাওয়া নাটকগুলোর স্থলে নতুন নাট বসানো হয়েছে। এখন রেল চলাচলে কোন সমস্যা নেই।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, নাট চুরির বিষয়টি নাশকতা সৃষ্টি নয়, নাটগুলো কেউ চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে রেল বিভাগ কাজ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here