মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 27237

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (27237, 'post_views_count', '0')

0

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চালককে মারধরের ঘটনায় গতকাল সোমবার রাত থেকে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

Advertisement

জানা গেছে, পরিবহন চালককে মারধরকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত থেকে বিক্ষুব্ধ মহাখালী টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উত্তর বিভাগের মহাখালী জোনের সহকারী কমিশনার আশরাফ উল্লাহ জানান, রাতের কোনো এক সময় বাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে একটি পরিবহনের চালককে মারধর করে স্থানীয়রা। ওই ঘটনায় মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে সড়কের দুই লেনই অবরোধ করে রাখে শ্রমিকরা। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে। এ বিষয়ে গুলশান বিভাগের এসি (পেট্রল) আমজাদ হোসেন জানান, মহাখালী বাস টার্মিনালের উত্তর পাশে মারামারির ঘটনায় রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে। এদিকে ওই ঘটনায় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকায় গাজীপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল ও ময়মনসিংহ রুটেও একই অবস্থা বলে খবর পাওয়া গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here