মনের মত মন অন্নেষণের গান

0
577

লেখক : স্বপন শাহ্ শ্যামলাপুরী:

Advertisement

মনের মত মন পাইলামনা, মনের মানুষ পাইলামনাত।

আমার সরল মনটা তাইতো, হয়ে আছে মর্মাহত।।

যেদিক তাকাই মনের অভাব নাই, সব মনেই পাই স্বার্থের গন্ধ।।

মন দিবো কি মন দিবোনা, ভাবুক মনে দ্বিধাদ্বন্ধ।।

তাইতো আমার কপাল মন্দ।। কেউ দুঃখ বুঝলোনাতো।

যে মনের রংগে রাঙাবো এ মন, সে মন আমি কোথায় যে পাই।।

সেই মন পাইলে খুঁজে, আমার মনসহ হৃদয় দিতে চাই।।

মনের সাথে মনটা মিশাই।। আর কিছুই চাইবোনাতো।

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, আছে কি গো এমন মন।।

যারে আমার সর্বস্ব দিয়া, করিতে পারি আপন।।

ভঁজবো আমি তাঁর দুই চরণ।। প্রেমো বিশ্বাস ভক্তিরতো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here