মহান আল্লাহর কাছে বান্দার প্রার্থণা গান

0
630

লেখকঃ-স্বপন শাহ্ শ্যামলাপুরী:

Advertisement

আমি চাইনা জান্নাত, চাইনা বেহেশত, দোজখের ভয় করিনা।।

পাই যদি গো তোমার কৃপা, ওগো সাঁই রাব্বানা।।

শুনি তোমার হুকুম ছাড়া, নড়েনা গাছের পাতা।।

সকল কিছুর স্রস্টা তুমি, তুমি সাঁই বিধাতা।।

তুমি দয়াল সৃষ্টিকর্তা।। কেউ নাই আর তুমি বিনা।

তুমি যারে খুশি দয়া করো, দেখাও গো সুপথ।।

কাউরে আবার মোহর মারো, করোনা হেদায়ত।।

তবু তুমি হওগো মহত।। তাইতো করি প্রার্থনা।

তুমি বলছো তোমার বান্দাকে, শয়তান পারেনা ধোঁকা দিতে ।।

আমায় তুমি রাইখো দয়াল, তোমার খাস বান্দাতে।।

থাকিতে চাই তোমার এবাদতে।। কইরো করুণা।

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, ওগো বিচার দিনের স্বামী।।

নীজ গুণে কইরো ক্ষমা, আমার সকল নাফরমানী দূর কইরা দাও মনের শয়তানী।। কবুল করো মোর প্রার্থনা

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here