ভোলায় ৬ হাজার ১১৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

0
1380

আল-আমিন এম ত্ওাহীদ ভোলাঃ
ভোলায় ৬ হাজার ১১৮ পিস ইয়াবাসহ মোঃ রুবেল ও তার স্ত্রী ফারজানা আক্তার এপি নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করা হয়। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিস সুপার মোঃ সাইফ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার ওসি মীর খায়রুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ রুবেল ও তার স্ত্রী ফারজানা আক্তারকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ হাজার ১১৮ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ ৫৩ হাজার টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ঘটনায় আটক স্বামী-স্ত্রীকে আসামী করে ভোলা সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here