উজিরপুরে প্রকাশ্য দিবালোকে ৬৮ হাজার টাকা ছিনতাই, আহত-২, থানায় মামলা দায়ের।

0
1406

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, তাদের হামলায় একজন গুরুত্বর সহ ২ জন আহত হয়েছে, উজিরপুর মডেল থানায় ১৭ মে সুলতানা হাওলাদার বাদী হয়ে ২ জন সহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের  করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বড়াকোঠা গ্রামের ইউপি সদস্য সুলতান হোসেন হাওলাদারের ছেলে শওকত হোসেন দিপু(২৫) ভবানীপুর ব্র্যাক অফিসে কিস্তি দিতে ৬৮ হাজার টাকা নিয়ে রওয়না হয়। পথিমধ্যে সকাল সোয়া ১২টায় ভবানীপুর বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপরে বটগাছের নিচে ওত পেতে থাকা পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব ওটরা গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে ছিনতাইকারী আবির হাওলাদার(২৪), আঃ রব হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার(২৫) সহ ৪/৫ জন ছিনতাইকারী শওকত হোসেন দিপুর মোটরসাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লোহার রড দিয়ে এলোপাথালী আঘাত করে ৬৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং করমআলী হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে এলোপাথালী পিটিয়ে আহত করে। আহতদের উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here