ভোলা সরকারি স্কুলের চারুকলা পাঠদান বন্ধ নিয়ে চলমান ষড়যন্ত্রের ঘটনায় নিন্দা জানিয়েছেন (চশিসপ)

0
1250

ডেস্কঃ রিপোর্ট, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের চাকুকলা বিষয়ের উপর গভীর ষড়যন্ত্র এবং পাঠদান বন্ধ নিয়ে চলমান ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চিত্র শিল্পী সাংস্কৃতিক পরিষদ (চশসপ)। ১৩জুলাই বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যা নিকেতন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একটি কুচক্র মহল ওই প্রতিষ্ঠানের চারুকলা বিভাগের সহকারি শিক্ষক আহসান কবিরের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চালিয়েছেন বলে অভিযোগ তুলেন তারা।
ওই বিবৃতিতে আরো বলা হয়, উক্ত ঘটনায় চারুকলা ধ্বংশের অপচেষ্টায় জামায়াত শিবিরের অপতৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখতে ভোলা প্রশাসনের উপর জোড় দাবী জানান চিত্র শিল্পী সাংস্কৃতিক পরিষদ (চশসপ)। এছাড়াও স্কুলে জামায়াত শিবিরপন্থি শিক্ষকদের বড় ধরনের চক্র আছে বলেও মনে করেন তারা। সরকারি সিদ্ধান্তর উপর বরাবরই শ্রদ্ধাশীল চারুশিল্পীগন। সরকার যা করেন জনগণের ও চিত্রশিল্পীদের মঙ্গলের জন্য করেন।
উক্ত বিদ্যালয়ের আহসান কবির একজন চারুশিল্পী। তিনি হৃদয় দিয়ে চিত্রশিল্পির মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ের স্থান দখল করে নিয়েছেন। এরই ফাকেঁ কিছু স্বার্থস্বেণী মানুষ এগুলো দেখে সহ্য করতে না পেরে, বিশাল ষড়যন্ত্র চালিয়ে যাচ্চেন বলেও জানা যায়। আরো বলা হয়, একজন শিক্ষক প্রাইভেটের মাধ্যমে কি করে ১৫০০’শ শিক্ষার্থীকে জিম্মি করে আর্ট শিখানো তা সত্যি অগ্রহন যোগ্য এবং তা ষড়যন্ত্রের একটি রুপরেখা।
এছাড়া বিদ্যালয়ের কোন বিষয় শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হবে তা নির্ধারণ করবে সরকার। পরীক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ের কমিটি, ও পরিক্ষা কমিটির সিদ্ধান্ত উপর শ্রদ্ধাশীল আহসান কবির শিক্ষক।
সর্বোপরি একজন চারুশিল্পিকে অপমান করে পাঠদানের ষড়যন্ত্র করা অতি দুঃখ জনক ব্যাপার বলেও মনে করেন চিত্র শিল্পী সাংস্কৃতিক পরিষদ (চশসপ)।
উল্লেখ্য, গত ১২জুলাই বিকাল ৩টার দিকে ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের নিকট ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে । কয়েকজন অভিভাবক মিলে একটি কুচক্র মহলের ইন্দনে চারুকলা শিক্ষক আহসান কবিরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমুলক অভিযোগ তুলে ধরেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here