ভোলা বাংলাবাজার যুব উন্নয়ন প্রশিক্ষণের কর্মকতারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন

0
1694

আল-আমিন এম তাওহীদ ভোলা প্রতিনিধি॥ ভোলা বাংলাবাজার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর কর্মরত কর্মকর্তারা এখন দূর্নীতির ছত্রছায়ায় চ্যাম্পিয়ন অভিযোগ পাওয়া গেছে। বসিয়ে রাখছেন ট্রেনিংরত ছাত্রদের উপর গবাধি পশু ও মৎস্য বিষয়ে প্রশিক্ষণ ট্যাক্স।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায় বাংলাবাজার যুব উন্নয়ন প্রশিক্ষণের গবাদিপশু বিষয়ে দায়িত্বে থাকা শিক্ষক নজরুল ইসলাম ফকিরকে কর্মস্থলে দেখা যায়নি। ওই কেন্দ্রে ৩০জন গরিব অসহায় ছাত্রকে গবাদি ও মৎস্য বিষয়ে ট্রেনিং করানোর কথা রয়েছে। কিন্তু ট্রেনিং তো দুরের কথা একজন ছাত্রকেও ক্লাশে দেখা যায়নি।
গোপনসূত্রে জানা যায়, ৩০ জন ছাত্রকে তিনমাস ট্রেনিং করাবে গবাদি ও মৎস্য’র উপর সম্পূর্ণ ফ্রি কোন টাকা বা অর্থের বিনিময় না। কিন্তু সেখানে টাকা ছাড়া মিলছে না ট্রেনিং। প্রতিটি ছাত্রদের কাছ থেকে ৩০০ টাকা করে নেয়া হচ্ছে এবং ১০০ টাকা ভর্তি জনপ্রতি। আরো জানাযায়, প্রতিদিন ছাত্রদেরকে গবাদি পশু ও মৎস্য’র উপর ট্রেনিং করানো এবং ৩০জন ছাত্র ক্লাশে উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে ২জন। ভালোভাবে ট্রেনিং না করিয়ে হাতিয়ে নিচ্ছে তিন মাসে ৯০হাজার টাকা ৩০জন ছাত্রের কাছ থেকে বলে জানা যায়।
আরো একটি গোপন সূত্রে জানায়, ওই শিক্ষক কোন সময় বাড়িতে যায় তা কেউ জানে না। জেলা কর্মকর্তাদের কাছ থেকে ছুটি না নিয়েই মনগড়া চলছে যাচ্ছে নজরুলে ফকিরের কর্মস্থল। গত মঙ্গলবার তিনি বাড়িতে যান, কার কাছ থেকে ছুটি নিয়েছে অথচ কেউ জানে না। তার এখন কর্মস্থল হয়েছে কখন আসেন, কখন যান কেউ জানে না।
বাংলাবাজার যুব উন্নয়ন কেন্দ্রের গবাদি পশু ও মৎস্য বিষয়ের দায়িত্বরত শিক্ষক নজরুল ইসলাম ফকিরের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের অফিসে একটু সমস্যা আছে।
এবিষয়ে, ভোলা জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কর্মকর্তার সাথে আলাপকালে তিনি বলেন, তাদেরকে একাধিকবার সর্তক করেছে। তারা নিজ ইচ্চায় চলে আমার কথা মানছে না ও শুনছে না।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here