আল-আমিন এম তাওহীদ ভোলা,
ভোলায় আসন্ন মাহে রমাজানকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে গত ২২ দিনে ৮৮৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ১৮ কেজি গাঁজাসহ ৬০জনকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে ভোলা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সোমবার সকালে ২১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ও সামসুল আলম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এদের দু’জনের বাড়ি কক্সবাজার জেলায়। সোমবার দুপুরে ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সকালে ভোলা থানার ওসি মীর খায়রুল কবিরের নেতুত্বে ইলিশা ফাঁড়ি পুলিশের একটি টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মজুচৌধুরী ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি স্প্রিডবোট থেকে নামার সময় আব্দুল্লাহ ও সামসুল আলমকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা আনারস ভিতর থেকে ২১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এদের বিরুদ্ধে ভোলা থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন আরও জানান, ভোলায় জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে পুলিশের এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।
‘ভোলা জেলা পুলিশ সুপারের সফলতা’ অভিযানে ৮৮৭১ পিচ ইয়াবা উদ্ধার, আটক-৬০
Advertisement
Advertisement
