ভূয়া লাইসেন্স প্রদানকারী অফিস সহকারী পলাতক

3
1688

রংপুর জেলা প্রশাসক অফিসের জেএম শাখার অফিস সহকারী শামসুল ইসলাম। আগ্নেয়াস্ত্রের ভূয়া লাইসেন্স প্রদান করে বিপুল সম্পদের মালিক হয়েছেন এমন অভিযোগের ভিত্তিতে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ ১৭ মে এক অভিযান পরিচালনা করেন। এসময় অফিস সহকারী শামসুল ইসলামের নিকট লাইসেন্স সংক্রান্ত নথিপত্র দেখতে চাইলে তিনি সটকে পড়েন। পরে কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিতিতে তার আলমারী থেকে নগদ ৭ লক্ষ ১০০ টাকা, তার নামীয় ১১ লক্ষ টাকার এফডিআর এবং ২ লক্ষ টাকার সঞ্চয়পত্রসহ বিভিন্ন ব্যক্তির নামে ইস্যুকৃত ১৫টি অবৈধ লাইসেন্স জব্দ করা হয়।
এব্যাপারে দুদকের সহকারী পরিচালক মোঃ জাকারিয়া বাদী হয়ে কোতয়ালী থানায় দন্ডবিধির ১৬৭/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/৪০৯ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৫৯ তারিখ ১৮/৫/১৭খ্রি:। পরে ২৩ মে আসামী শামসুল ইসলামকে ধরতে তার খোর্দ্দ তামপাটের বাসায় তল্লাশী অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত কর্মচারী গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here