|
র্যাব দিনাজপুরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে আটক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে র্যাব ১৩ এর দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে শহরের উত্তর বালুবাড়ী পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক এবং কে আর লায়ন আই হাসপাতাল সিলগালা করেছে। ভুয়া চিকিৎসক রেজাউল করিম ওই হাসপাতালের পরিচালক হিসেবে চোখের ছানী অপারেশনসহ চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। ভুয়া এ চিকিৎসক জটিল রোগের চিকিৎসার নামে ১১ মাস ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
Advertisement
|
ভুয়া চিকিৎসক আটক, হাসপাতাল সিলগালা
Advertisement
