ভুয়া চিকিৎসক আটক, হাসপাতাল সিলগালা

0
1524

র‌্যাব দিনাজপুরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসককে আটক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে র‌্যাব ১৩ এর দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিবের নেতৃত্বে শহরের উত্তর বালুবাড়ী পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক এবং কে আর লায়ন আই হাসপাতাল সিলগালা করেছে। ভুয়া চিকিৎসক রেজাউল করিম ওই হাসপাতালের পরিচালক হিসেবে চোখের ছানী অপারেশনসহ চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। ভুয়া এ চিকিৎসক জটিল রোগের চিকিৎসার নামে ১১ মাস ধরে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
র‌্যাবের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সরকারি অনুমোদন ছাড়াই হাসপাতালটি চালাচ্ছিলেন ভুয়া চিকিৎসক রেজাউল করিম চৌধুরী। তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণসংক্রান্ত সনদপত্রও জাল। প্রতারণার অভিযোগে হাসপাতালের পরিচালক চিকিৎসককে আটক করাসহ হাসপাতাল সিলগালা ও মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here