ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে নুর ইসলাম মেম্বার বাড়িতে গৃহবধু ফারহানা আক্তার টুম্পা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বিকালে নোয়াখালী-ফেনী সড়কের সেতুভাঙ্গা বাজারে সাড়ে ৫ টা থেকে ৬ পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কুতুবপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরন, ২ নং ওয়ার্ড মেম্বার মোহন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুল, ৩নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুক, আ’লীগ নেতা একরাম, সেচ্ছ্বাসেবক লীগ নেতা নুর নবী ভূঁইয়া সুমন, ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত মানিক, বাবলু, মাসুদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।
গত ৮ জুলাই সকালে নুর ইসলাম মেম্বার বাড়ির শরিয়ত উল্যাহর পুত্র আজাদের যৌতুকের দাবী কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির আবুল কাশেমের কন্যা ফারহানা আক্তার টুম্পাকে নির্যাতন করে হত্যা করে। খবর পেয়ে বিকাল ৩ টার দিকে নিহতের পরিবারের সদস্যা এসে দেখে টুম্পার মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এ সময় কৌশলে ঘাতক আজাদও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। নিহত গৃতবধুর গলায় ও হাতে আঘাতের চিহৃ রয়েছে। তবে এ ঘটনায় এখনো হত্যা মামলা না হওয়ায় হত্যাকারীদের বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহত টুম্পার পিতা আবুল কাশেমসহ এলাকাবাসী।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজিদুর রহমান জানান, আপাতত ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
