রায়পুরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

0
1533

আবু মুসা মোহন :- লক্ষীপুর রায়পুর উপজেলায়  পৌর শহরে নুর নবী (৪৫) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে। জানা যায় ওনি রায়পুর বিসমিল্লা ডেকোরেটর এর মালিক, দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে।  গঠনাটি ঘটেছে রায়পুর বাজার মেইন রোডের মোহাম্মদীয়া হোটেলের সামনে আমিন কম্পেক্সের পিছনে তার ভাড়া বাসায়। তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ আমিনউদ্দিন তপাদার বাড়ির তিনি ইউনুস মিয়ার পূত্র। সকালে কর্মচারীরা কাজের জন্য তার বাসায় এসে দেখে বাসার বাইরে থেকে তালাবদ্ধ। মোবাইল ফোনে কল দিয়ে দেখে মোবাইলটি বন্ধ। বেলা এগারটায় তালা ভেঙ্গে তারা ভিতরে ভিতরে গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেয় এবং পুলিশ খবর দেয়। রায়পুর থানা পুলিশ লাশটি উদ্ধার করার জন্য গঠনাস্থলে অবস্থান করছে। এখনো হত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে রায়পুর থানা পুলিশ বলেন  লাশ ময়না তদন্তে জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here