বেগমগঞ্জ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
1002

ইয়াকুব নবী ইমন:
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Advertisement

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার দক্ষিণ আলীপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মৃত আবদুল মান্নানের পুত্র মোঃ জসিম উদ্দিনকে(৫০) ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ, মুজাহিদপুর এলাকায় অভিযান চালিয়ে কাজিনগর গ্রামের মৃত তবারক উল্যা আবদুল মতিন প্রকাশ বতিয়াকে(৪০) ও একলাশপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যা বাচ্চু পুত্র আলী মুর্তজা স্বপনকে(৫৫) ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here